• hmraibahadur@gmail.com
  • 01309111168

প্রধান শিক্ষকের বার্তা

A. SATTAR MIAH (Acting)

Headmaster, রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন

রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন আদর্শনিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমুখী জ্ঞানসমৃদ্ধ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস। তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হয়েছে রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের ওয়েব সাইট।

আরও পড়ুন

প্রতিষ্ঠানের ইতিহাস

রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন যার সংক্ষিপ্ত নাম আর.বি.এস. ইনস্টিটিউশন । তৎকালে ঢাকা জেলার মুন্সীগঞ্জ মহকুমার অন্তর্গত শ্রীনগর থানায় শেখরনগর গ্রামে গড়ে উঠেছিল আজকের এই প্রাচীন বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানটি বর্তমানে মুন্সীগঞ্জ জেলায় সিরাজদিখান উপজেলার অন্তর্গত শেখরনগর ইউনিয়নে অবস্থিত । ১৯১৮ সালের ১লা জানুয়ারি এই বিদ্যালয়ের শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু হয়েছিল তৎকালীন কলকাতা ইউনিভার্সিটির অনুমোদনক্রমে ।বর্তমানে মুন্সীগঞ্জ জেলা রাজা বিক্রমাদিত্য কর্তৃক প্রশাসিত প্রাচীন ও ঐতিহ্যবাহী বিক্রমপুর । শুধু বাংলাদেশেই নয় বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বহু প্রতিভার সূতিকাগার প্রাচীন ও উর্বর জনপদ । এই এলাকায় জন্ম নিয়েছেন বহু সমাজ সেবক দানবীর ও জ্ঞানতাপস ব্যক্তিত্বের । তাদেরই একজন রায় বাহাদুর শ্রীনাথ রায় চৌধুরী । যাঁর জন্ম হয়েছিল শেখরনগর গ্রামের ঐতিহ্যবাহী রায় পরিবারে (জন্ম - ১১ই আষাঢ় ১২৬৬ বঙ্গাব্দ। ২৬ জুন, ১৮৫৯ রোজ বৃহস্পতিবার এবং মৃত্যু - ২২ আশ্বিন ১৩৪৯বঙ্গাব্দ/ ০৯ অক্টোবর ১৯৪২ শুক্রবার) পিতা স্বর্গীয় পূর্ণচন্দ্র রায় চৌধুরী । ০১/০১/১৯১৮ ইং তারিখ হতে পাওয়া গিয়েছিল শুধুমাত্র মানবিক (কলা) বিভাগের অনুমোদন । শুরু হয়েছিল একটি নিতান্তই শিশু শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা । সুদীর্ঘ ১৪ বছর নিরলস পথ চলার পর কলকাতা ইউনির্ভাসিটি কর্তৃপক্ষ হতে এই বিদ্যালয়টি পেল স্থায়ী স্বীকৃতির মর্যাদা ।

আরও পড়ুন

পাঠক্রম বহির্ভূত কার্যক্রম

• Academic Clubs and Teams • Debate • Volunteering • Drama Club •Social Work

Read More

ছাত্র-ছাত্রী কর্ণার

JSC
HSC

SSC

VIDEO GALLERY

Watch our latest video

Apply Now

ফটো গ্যালারি

এখানে আপনি আমাদের স্কুল সম্পর্কে কিছু পরিসংখ্যান পর্যালোচনা করতে পারেন

50

Teachers

10

Staff

9

Classes

2150

Students